Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৬ মে ২০২৬ | ০৫:৪৬ অপরাহ্ন

বৃহস্পতিবার ৫ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক ০৬ মে ২০২৬

বিআরটিএর সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৭ মে) পাঁচ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ সার্ভার ও স্টোরেজের মেইনটেনেন্স কাজ করা হবে। উল্লিখিত সময়ে ফুয়েল পাসের রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।

--সংগৃহীত ছবি