Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৯ মে ২০২৬ | ০৬:৩৪ অপরাহ্ন

নিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৯ মে ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বালাহৈর গ্রামে এ ঘটনা ঘটে। 

আত্মহত্যা করা শিক্ষার্থীরা নাম  সুমনা দাস (১৭)। বাবার নাম দুলাল দাস। সে নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় আট বছরের ছোট ভাইয়ের সাথে সুমনার কথা-কাটাকাটি হয়ে আসছিল। শুক্রবার রাতে টিভি দেখাকে কেন্দ্র করে ভাইবোনের মধ্যে কথা কাটাকাটি হয় । শনিবার সকালে বাবা-মা বাড়ির অনুপস্থিতিতে মূল দরজা আটকিয়ে বারান্দায় গলায় ফাঁস দেয়।

পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সুমনা দাসের বাবা দুলাল দাস বলেন, রাতে টিভি দেখা নিয়ে ভাই-বোনের মাঝে মান-অভিমান হয়। বিষয়টি নিয়ে মেয়েকে আমি বোঝানোর জন্য বকাবকি করি। না খেয়েই মেয়েটা রাতে ঘুমিয়ে পড়ে। সকালে আমি ও আমার স্ত্রী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। ১০টার পর আমার মামাতো ভাই ফোন দিয়ে জানায় সুমনা আত্মহত্যা করেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

__সংগৃহীত ছবি