Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১০ মে ২০২৬ | ০৩:২১ অপরাহ্ন

ডেঙ্গুর প্রাদুর্ভাব ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে দক্ষিণ সিটি

বিজয়বাংলা নিউজডেক্স : ১০ মে ২০২৬

রাজধানীর কোন কোন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি এবং কোথায় ঝুঁকিপূর্ণ পরিবেশ রয়েছে, তা চিহ্নিত করতে বিশেষ জরিপ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

রোববার (১০ মে) নগর ভবনে আয়োজিত ‘বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

আবদুস সালাম বলেন, গত কয়েক বছরে ডেঙ্গু বিশ্বজুড়ে ব্যাপক সংক্রমণের রূপ নিয়েছে। এটি এখন জনজীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের মানুষকে এ ঝুঁকি থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে কাজ চলছে। তারই অংশ হিসেবে এই জরিপ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। 

ডিএসসিসি প্রশাসক জানান, ১০ দিনের এই কর্মসূচির আওতায় ৭৫টি ওয়ার্ডের মোট ২ হাজার ২৫০টি বাড়িতে জরিপ চালানো হবে। প্রতিটি ওয়ার্ডের ৩০টি করে বাড়িতে টিম যাবে। সংখ্যাটি খুব বেশি না হলেও এর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যকর ধারণা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। জরিপ শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, যেসব স্থানে লার্ভা বা ঝুঁকিপূর্ণ পরিবেশ পাওয়া যাবে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। শুধু রিপোর্ট তৈরি করলেই হবে না, সঙ্গে সঙ্গে লার্ভা ধ্বংস করা গেলে জরিপের পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রমও এগিয়ে যাবে।

__সংগৃহীত ছবি