Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১১ মে ২০২৬ | ০৪:৪৮ অপরাহ্ন

পপুলার ফার্মায় চাকরির সুযোগ, সাপ্তাহিক ছুটি ২ দিন

বিজয়বাংলা ক্যারিয়ার ডেক্স : ১১ মে ২০২৬

পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১১ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ ‍মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: প্রোডাকশন

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা:  ফার্মেসিতে স্নাতকোত্তর ডিগ্রি (এম.ফার্ম)

অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এক্সেল ব্যবহারে পারদর্শিতা। ফার্মাসিউটিক্যালস সম্পর্কিত প্রাথমিক জ্ঞান। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, ছুটির দিনের যাতায়াত সহায়তা, লাভ বোনাস, সাপ্তাহিক ছুটি ২ দিন, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, গ্রুপ জীবন বিমা, দুপুরের খাবার সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৬

__সংগৃহীত ছবি