Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১১ মে ২০২৬ | ০৭:১৯ অপরাহ্ন

অর্থনীতি সমিতি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক ১১ মে ২০২৬

বাংলাদেশ অর্থনীতি সমিতি ও দি ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর আওতায় সমিতির চার হাজারের বেশি সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের ওপর নির্ভরশীল মা-বাবা, স্ত্রী ও সন্তানরা ইবনে সিনার বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ করপোরেট ছাড় ও অগ্রাধিকার সুবিধা পাবেন।

আজ (সোমবার) রাজধানীর মালিবাগে ইবনে সিনা ট্রাস্টের কার্যালয়ে এ চুক্তি সই হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ অর্থনীতি সমিতি অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং দি ইবনে সিনা ট্রাস্টের সহ-মহাব্যবস্থাপক ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নিয়াজ মাখদুম শিবলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যসচিব ও মাইক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য (দপ্তর) মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল এবং সদস্য এস এম রাশিদুল ইসলাম।

এ ছাড়া দি ইবনে সিনা ট্রাস্টের করপোরেট কর্মকর্তা হাসনুর রহমান খান, মালিবাগ শাখার ব্যবস্থাপক (প্রশাসন) কাজী মো. মহিউদ্দিন কাইয়ুম এবং জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্যরা সদস্য পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে দেশের ইবনে সিনা ট্রাস্টের সকল শাখা থেকে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

--সংগৃহীত ছবি