
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে মিরপুরে। এরই মধ্যে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। দ্বিতীয় টেস্টের দল অপরিবর্তিতই রেখেছে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ১৬ মে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই সিরিজে বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান। যদিও প্রথম টেস্টে কারোর অভিষেক হয়নি।
ওপেনিংয়ে সাদমান আর জয় কেউই ভালো করতে পারছেন না। তবে মুমিনুল-নাজমুল শান্তরা আছেন সেরা ফর্মে। বল হাতে দাপট দেখিয়েছেন মিরাজ, তাসকিনরা।
এদিকে আবহাওয়া নিয়ে শঙ্কার কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন উঠলেও তা নাকচ করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ীই সিলেটেই অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় টেস্টের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।