Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৩ মে ২০২৬ | ১১:৫০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ১৩ মে ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলার লাগয়া আটোয়ারীর ৫ নং বলরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মঙ্গলবার (১২ মে) সম্পন্ন হয়েছে।

এদিন সকালে মরহুমের গ্রামের বাড়ি বলরামপুরে জানাজা পূর্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. ফারুকুল ইসলাম সহ একদল পুলিশ ফোর্স এই বীর সেনানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কফিনে জাতীয় পতাকায় আবৃত, পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় মরহুমের নামাজে জানাজায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা অনুষ্ঠান শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (১১ মে) দুপুর ১.৩০  মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬।

তিনি স্ত্রী, ৩ কন্যা, ২ ছেলে সন্তান, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম সাইদুর রহমান ১৯৭১ সালের রণাঙ্গনের একজন খ্যাতিমান যোদ্ধা ছিলেন। তিনি ১৯৮১-৮২ সালে দুই বছর ৫ নং বলরামপুর ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন। ১৯৮৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিরতিহীন সফলভাবে নির্বাচিত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সফল অভিভাবক। তার মৃত্যুতে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইউপি সচিব, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার লাল মুক্তিবার্তা নং-০৩০৯০৩০২২৩, গেজেট নং- ৭৪৭, পরিচিতি নং- ০১৭৭০০০০৮১২।

মরহুম সাইদুর রহমান রাজনৈতিক জীবনে তিনি আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন সরব ছিলেন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ কন্ঠস্বর ছিলেন।


পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন