Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৪ মে ২০২৬ | ০৫:৪৫ অপরাহ্ন

বাড়িতেই চলছিল মাদক বেচা-কেনা, নারীসহ ৩ মাদকসেবীর কারাদণ্ড

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ১৪ মে ২০২৬

পঞ্চগড়ের বোদায় মাদক কেনা-বেচা ও সেবনের অভিযোগে নারীসহ তিন ব্যক্তিকে আটক করে তাৎক্ষণিক ৬ মাসের সাজা দেওয়া হয়েছে।    

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মাহানপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদক সেবী ও বাড়ির মালিকের স্ত্রী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

এদিন সন্ধ্যায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উদ্ধার করা আলামতসহ বোদার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এ হাজির করা হয়। বিচারক আরিফ হোসেন মুন্না সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া (সামারী ট্রায়াল) মাধ্যমে তাৎক্ষণিক তিন জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেন।

পরে আসামিদের পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়।

আটকরাকৃতরা হলেন বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুল সেলিমের স্ত্রী খোদেজা বেগম (৪৮), ঝলই শালশিরী ইউনিয়নের লাঙ্গলগাঁও এলাকার রবিউল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (২৪) ও পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের সিপাহীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২১)।

বোদা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে বোদা থানার এসআই তৌহিদুল ইসলাম ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি দল ময়দানদীঘি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাহানপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে খোদেজা বেগমকে ১৮৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি নিজ বাড়িতে মাদক বিক্রি করছিলেন। একই সময় গাঁজা কেনা ও সেবনের অভিযোগে দুই যুবক –রিয়াদ হোসেন ও রশিদুল ইসলামকে ৫ গ্রাম গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত অনেক আসামি পরে আপিল করে জামিনে বের হয়ে আসে। তাই এখন থেকে মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সামারী ট্রায়ালের মাধ্যমে কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

পঞ্চগড়ের বোদায় মাদক কেনা-বেচা ও সেবনের অভিযোগে নারীসহ তিন ব্যক্তিকে আটক করে তাৎক্ষণিক ৬ মাসের সাজা দেওয়া হয়েছে।