Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৮ মে ২০২৬ | ০৭:৪৩ অপরাহ্ন

বদলগাছীতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে ব্যতিক্রমী উদ্যোগ রেজাউন নবী স্যান্ডোর

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ১৮ মে ২০২৬

গ্রামের উঠানে উঠানে এখন সবুজের নতুন স্বপ্ন। কোথাও হাতে বারোমাসি মরিচের চারা, কোথাও আবার পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর ছোট্ট এক আশার গল্প। এমনই এক ব্যতিক্রমী ও প্রাণজুড়ানো উদ্যোগ নিয়ে নওগাঁর বদলগাছীতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কোলা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো।

সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের ও ঝালঘরিয়া গ্রামে আয়োজন করা হয় ভিন্নধর্মী এই বৃক্ষরোপণ কর্মসূচির। এবার রাস্তার ধারে নয়, বরং মানুষের বাড়ির উঠানকেই বেছে নেওয়া হয় সবুজায়নের কেন্দ্র হিসেবে। পরিবারের নিত্যপ্রয়োজন ও পুষ্টি চাহিদার কথা মাথায় রেখে দুই গ্রামের বিভিন্ন বাড়িতে প্রায় ৬০০টি বারোমাসি মরিচের চারা রোপণ ও বিতরণ করা হয়।

চারা হাতে পেয়ে আনন্দে ভেসে ওঠেন গ্রামের নারী-পুরুষরা। অনেকেই বলেন, একটি মরিচ গাছ শুধু গাছ নয়, এটি সংসারের ছোট্ট সহায়তা, প্রতিদিনের রান্নাঘরের প্রয়োজন মেটানোর একটি সহজ উপায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোস্তফা মাহমুদ গোলাম, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাইদুর ইসলাম পিন্টু, কোলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইমামুল মোরছালিন, তাপস, হামিদ, সুমনসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, শুধু আনুষ্ঠানিক বৃক্ষরোপণ নয়— মানুষের ঘরে ঘরে প্রয়োজনীয় গাছ পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে যেমন পরিবেশ সবুজ হবে, তেমনি পরিবারের পুষ্টি ও দৈনন্দিন চাহিদাও কিছুটা পূরণ হবে।

এ বিষয়ে রেজাউন নবী স্যান্ডো বলেন,

মানুষের কল্যাণে কাজ করতে পারলেই ভালো লাগে। আমরা চাই প্রতিটি বাড়ির উঠান হোক সবুজে ভরা, আর সেই সবুজ থেকেই পূরণ হোক পরিবারের পুষ্টি চাহিদা। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


বদলগাছীতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে ব্যতিক্রমী উদ্যোগ রেজাউন নবী স্যান্ডোর