Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৮ মে ২০২৬ | ১০:০১ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংক একদিনে ১০ কোটি ডলার কিনল

অনলাইন ডেস্ক ১৮ মে ২০২৬

চলতি মাসে একদিনে সর্বোচ্চ ১০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে কেনার তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ৬ জানুয়ারি এ বছরে এক দিনে সর্বোচ্চ ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনেছিল কিনেছিল বাংলাদেশ ব্যাংক। সেদিনের দর ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

আর চলতি ২০২৫-২৬ অর্থবছরে গত ১৫ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ৩৫ কোটি ৩০ লাখ ডলার কেনেছিল কেন্দ্রীয় ব্যাংক। সেদিন প্রতি ডলার কেনা হয় ১২১ টাকা ৭৫ পয়সায়।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘মে মাসে এ নিয়ে মোট ৩১ কোটি ডলার কেনা হয়েছে ব্যাংকগুলো থেকে।’

সবশেষ গত বৃহস্পতিবার চার কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এ পর্যন্ত বাজার থেকে মোট ৫৯৮ কোটি ৩৫ লাখ ডলার কিনেছে নিয়ন্ত্রক সংস্থাটি।




এসআইএল/বিবিএন

সংগৃহীত ছবি