Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৯ মে ২০২৬ | ০৫:৫২ অপরাহ্ন

হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক ১৯ মে ২০২৬

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কী থেকে এ বিস্ফোরণ হয়েছে সেটি এখনো জানা যায়নি। আজ মঙ্গলবার (১৯ মে) ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থাটি বলেছে, বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে তদন্ত চলমান আছে।

গতকাল দ্বীপটিতে ছোট ছোট ড্রোন উড়ে আসে। সেগুলো প্রতিহত করতে তখন নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তেহরান।

কেশম দ্বীপ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।

হরমুজ প্রণালির প্রবেশদ্বারে অবস্থিত হওয়ায় কেশম দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ইরানের সশস্ত্র বাহিনীর ঘাঁটি রয়েছে।

গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরু করলে দেশটির গুরত্বপূর্ণ দ্বীপ দখল করার চেষ্টা করবে। যারমধ্যে থাকবে খার্গ দ্বীপ। যেখান থেকে ইরান তাদের তেল বহির্বিশ্বে রপ্তানি করে থাকে।

সূত্র: মেহের নিউজ

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে--সংগৃহীত ছবি