Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৬ মে ২০২৬ | ০৫:২৯ অপরাহ্ন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক ২৬ মে ২০২৬

রেকর্ডভাঙা ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপে পুড়ছে পশ্চিম ইউরোপের চার দেশ ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য। গতকাল সোমবার এক পূর্বাভাসে ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটেও ফ্রান্স জানিয়েছে, শিগগিরই তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা নেই।

গত বৃহস্পতিবার থেকে এই চার দেশে শুরু হয়েছে তাপপ্রবাহ। মেটেও ফ্রান্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত চার দিন ধরে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে রাজধানী প্যারিসের তাপমাত্রা। ফ্রান্সের কোনো কোনো শহর-গ্রামে তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠেছিল।

পর্তুগালে গত চার দিন ধরে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। দেশটির ৬টি জেলায় ইতোমধ্যে তাপ বিষয়ক হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

স্পেনে তাপপ্রবাহ মূলত চলছে দেশটির উত্তর উপকূলের নিকটবর্তী বিভিন্ন গ্রাম-শহরে। উত্তর উপকূলবর্তী অঞ্চলগুলোতে গত কয়েক দিন ধরে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা।

স্পেনের আবহাওয়া দপ্তর এইমেটের পক্ষ থেকে এই তাপপ্রবাহকে ‘অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা’ উল্লেখ করে বলা হয়েছে, সপ্তাহজুড়ে তাপ কমার সম্ভাবনা আপাতত নেই।

যুক্তরাজ্যেও তাপপ্রবাহ শুরু হয়েছে। গত চার দিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি পর্যন্ত উঠেছিল।

উল্লেখ্য, পশ্চিম ইউরোপ বরাবরই শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত। গ্রীষ্মকালে, বিশেষ করে মে মাসে ইউরোপের এই অংশে তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে ওঠে না সাধারণত।

এর আগে ১৯২২ সালের মে মাসে ইউরোপের এই চার দেশে গড় তাপমাত্রা উঠেছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এতদিন পর্যন্ত সেটিকেই মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হিসেবে গণ্য করা হতো ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে।

সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি

রেকর্ডভাঙা ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপে পুড়ছে পশ্চিম ইউরোপের চার দেশ ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য।--সংগৃহীত ছবি