
রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বুধবার (৩জুন) সকাল ৮ টায় নগরীর সিটিহাট এলাকায় ঝটিকা মিছিল করে তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে সকাল ৮টায় ছাত্রলীগের ২০ থেকে ৩০ জনের একটি ঝটিকা মিছিল বের করে এবং প্রায় ২০ মিনিট ধরে রাস্তায় দিয়ে মিছিল নিয়ে হেঁটে যায়। এসময় তাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে এলাকা প্রকম্পিত হয়। এসময় মানুষজন রাস্তার দুপাশে দাঁড়ীয়ে থাকে। মিছিলে থাকা অনেকের মুখে মাস্ক পরিধান করা ছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভিডিও পেয়েছে।ভিডিও দেখে মিছিলকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।