Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৫ জুন ২০২৬ | ০৫:৫৩ অপরাহ্ন

নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৫ জুন ২০২৬

নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে  ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।  শুক্রবার  (৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নের ছাতড়া  গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন উপজেলার ছাতড়া গ্রামের মৃত মন্টু সরদারের ছেলে  শ্রী আকাশ সরদার(২৫) ও  একই উপজেলার সিংড়া (উজিরপুর) গ্রামের মোঃ  রেজাউলের ছেলে মোঃ  মাহির(৪৭)। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলামের  নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নের ছাতড়া   গ্রামের একটি বসতবাড়ীতে মাদক বিরোধী  অভিযান পরিচালনা করে।  এসময় শ্রী আকাশ সরদার ও মো. মাহিরের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম   বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। শুক্রবার দুপুরে তাঁদের কাছ থেকে  ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ  গ্রেপ্তার করা হয়। দুজনের  বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।