
ভালোবাসি তোমাকে অনন্তকাল
শুভ সকালে তোমাকে ভালোবাসি,
ভালোবাসি তোমাকে শুভ বিকালে,
ভালবাসি তোমাকে জোছনা রাতে,
ভালবাসি যখন তুমি অভিমানে
মুখটা গোলাপি করে রাখো,
ভালোবাসি তোমায় শত অভিমানের মাঝে,
ভালোবাসি তোমায় সূর্যের আলোতে,
ভালোবাসি তোমায় শিশির ভেজা ঘাসের ধ্বনিতে,
ভালোবাসি তোমায় চিরকাল এবং চিরস্থায়ী।