Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Birsa Munda's 126th death anniversary

নওগাঁর নিয়ামতপুরে ব্রিটিশ বিরোধী আন্দোলন “উলগুলানের” মহানায়ক বীর শহীদ  বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে   মঙ্গলবার (৯ জুন)  জাতীয়  আদিবাসী পরিষদ, নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে কর্মসূচির শুরুতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়। পরে  ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান  নুরুল ইসলাম রতন।  সভাপতিত্ব করবেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্প্য এবং সঞ্চালনা করেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদ কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী  যুব পরিষদের সভাপতি  নকুল পাহান, আদিবাসী নারী পরিষদ নিয়ামতপুর উপজেলার  আহবায়ক শুভ্রা এক্কা, আদিবাসী যুব পরিষদ নিয়ামতপুর উপজেলার আহবায়ক প্রসেনজিত বারোয়ার, আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর উপজেলার  যুগ্ম আহবায়ক স্বপন মাহাতো প্রমুখ। এছাড়া ফারাজ মনি,  রেন্টু সরেন, জিষু সরেন,  সন্তেষ লাকড়া, মানিক এক্কা, শান্তনা টুডুসহ বিভিন্ন পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন,  উলুগুলানের মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডার উনিশশো শতকের দিকে ব্রিটিশ শাসনে  আদিবাসী সহ সকল নির্যাতনের বিরোধিতা ঘোষণা করেন এবং ব্রিটিশ সরকার ঐ সময় বিরসা মুন্ডার উপর ব্যাপক নির্যাতন চালায়। ফলে এক সময় নির্যাতনের কারণে মৃত্যু হয়।

বক্তারা আরো বলেন, বর্তমানে  আদিবাসীদের উপর নির্যাতন বেড়েই চলেছে। সুতরাং জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দসহ এক ছাতায় এসে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news