Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১২ জুন ২০২৬ | ১২:৫২ অপরাহ্ন

কক্সবাজারে শিশু অপহরণ চক্রের মূলহোতা 'শিমুল' গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১২ জুন ২০২৬

৪ বছরের এক শিশু সন্তানকে অপহরণ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবির মামলার অন্যতম প্রধান আসামি শিমুলকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে কক্সবাজার কবিতা চত্বর সংলগ্ন হলিডে মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে র‍্যাব জানায়, গত ৫ জুন ভুক্তভোগী অভিযোগকারীর ৪ বছর বয়সী শিশু সন্তান অপহৃত হয়। পরবর্তীতে আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে শিশুকে অপহরণের কথা স্বীকার করে এবং ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৮/৩০ ধারায় একটি মামলা রুজু করা হয়।

​এরই প্রেক্ষিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামি মহেশখালী নতুন বাজার (বল খেলার মাঠ) এর ফোরকান প্রকাশ ডেইঙ্গার পুত্র শিমুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতার শিমুল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। উদ্ধার আলামতসহ গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


৪ বছরের এক শিশু সন্তানকে অপহরণ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবির মামলার অন্যতম প্রধান আসামি শিমুলকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব-১৫।