Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৩ জুন ২০২৬ | ০৫:১৭ অপরাহ্ন

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অস্থায়ী অপারেশন বেইজ ক্যাম্প স্থাপন

অনলাইন ডেস্ক ১৩ জুন ২০২৬

সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে একটি অস্থায়ী অপারেশন বেইজ (TOB) স্থাপন করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। খাগড়াছড়ির কেষ্টমণিপাড়া এলাকায় এ ক্যাম্প স্থাপন করা হয়।। শনিবার (১৩ জুন) ৩ বিজিবির অধিনায়ক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি সূত্রে জানা যায়, খাগড়াছড়ি ব্যাটালিয়ন ২১ দশমিক ৮ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সীমান্ত প্রহরা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং বিভিন্ন সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি দুর্গম সীমান্ত এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে পানছড়ি উপজেলার সিমান্ত লাগোয়া কেষ্টমণিপাড়া এলাকায় অস্থায়ী এই অপারেশন বেইজ স্থাপন করা হয়েছে। নতুন TOB মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জানিয়েছেন, অবৈধ পাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এ ছাড়া সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে অব্যাহতভাবে বিজিবি কাজ করে যাবে। চোরাচালান দমন এবং বনজ সম্পদ পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।


এসআইএল/বিবিএন

সংগৃহীত ছবি