Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৪ জুন ২০২৬ | ০৮:২২ অপরাহ্ন

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন

অনলাইন ডেস্ক ১৪ জুন ২০২৬

নরসিংদী জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এ বিষয়ে রোববার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনের কথা জানানো হয়।

বর্তমান সরকারের আমলে নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর বাইরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন রয়েছে। এর সঙ্গে যুক্ত হলো নরসিংদী মেডিকেল কলেজ।

সংগৃহীত ছবি