Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৪ জুন ২০২৬ | ০৯:০৩ অপরাহ্ন

২৭ জুলাই থেকে আবারও জাপান যাবে বিমান

অনলাইন ডেস্ক ১৪ জুন ২০২৬

প্রায় ১ বছর ২ মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট। আগামী ২৭ জুলাই থেকে এই রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রী চাহিদা ও বাণিজ্যিক বাস্তবতা বিবেচনায় পরবর্তী সময়ে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। তবে এখনো এ রুটের ভাড়া নির্ধারণ করা হয়নি।

এর আগে, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের জুলাই থেকে ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে এই রুটটি পুনরায় চালুর বিষয়ে জানাতে সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস আমন্ত্রণ অনুযায়ী, আগামী ১৫ জুন দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত ঢাকা–নারিতা রুট পুনরায় চালুর বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন। ব্রিফিংয়ের আলোচ্যসূচিতে সরাসরি “ঢাকা–নারিতা ফ্লাইট পুনরায় চালু” বিষয়টি উল্লেখ রয়েছে।