Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৫ জুন ২০২৬ | ০২:৪১ অপরাহ্ন

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:- ১৫ জুন ২০২৬

গ্রাহকদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মহানগরীতে জনতা ব্যাংক পিএলসি, কাদিরগঞ্জ শাখার নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এটিএম বুথের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় জনতা ব্যাংকের পক্ষ থেকে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়, রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ জাহাঙ্গীর হোসেন জোয়ারদার, এরিয়া অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ আতিকুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার ব্যবস্থাপক আনন্দ কুমার প্রাং সহ অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ ও কাদিরগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।


রাজশাহী মহানগরীতে জনতা ব্যাংক পিএলসি, কাদিরগঞ্জ শাখার নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।