Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৫ জুন ২০২৬ | ০৬:১৬ অপরাহ্ন

বাগেরহাটে ট্রাক-বাস সংঘর্ষে আহত ৭

অনলাইন ডেস্ক ১৫ জুন ২০২৬

বাগেরহাটের মোংলায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজের কবিরাজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী বাস আরমান এন্টারপ্রাইজ কবিরাজ বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ অন্তত ৭ জন আহত হন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এমরান হোসেন জানান, আহত হেলপার ও এক যাত্রীকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


--সংগৃহীত ছবি