Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৫ জুন ২০২৬ | ০৭:০৯ অপরাহ্ন

এ উপলক্ষ্যে গোবিন্দগঞ্জে এক বিশেষ উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনলাইন ডেস্ক ১৫ জুন ২০২৬

গোবিন্দগঞ্জের ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গড়ে ওঠা সম্ভাবনাময় হোসিয়ারী ক্লাস্টারের (ক্ষুদ্র ও মাঝারি শিল্প অঞ্চল) সামগ্রিক উন্নয়নে ২০২২ সাল থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এই ধারাবাহিকতায়, ক্লাস্টারের আওতাধীন শীতবস্ত্র উৎপাদনকারী ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যবসায়িক পরিধি বাড়াতে সম্প্রতি আরও ৫৮ জন উদ্যোক্তাকে বাংলাদেশ ব্যাংকের ‘ক্লাস্টার ফাইন্যান্স পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় নতুন ঋণ সুবিধা দিয়েছে এমটিবি।

রোববার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের হাতে ঋণের চেক তুলে দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) চৌধুরী আখতার আসিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন এ.কে.এম. তারেক।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আখতার আসিফ বলেন, ‘সহজ শর্তে অর্থায়ন সুবিধা নিশ্চিত করা, নতুন উদ্যোক্তা তৈরি, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ডিজিটাল লেনদেনের প্রসার এবং আর্থিক সাক্ষরতা বৃদ্ধির মাধ্যমে গোবিন্দগঞ্জ হোসিয়ারী ক্লাস্টারের টেকসই প্রবৃদ্ধি অর্জনে এমটিবি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।’

এমটিবি’র হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন সঞ্জীব কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ডিভিশনের প্রধান খালিদ হোসেন, রিজিওনাল হেড কুদরাত-ই-খোদা মো. সামিউল করিম এবং স্থানীয় হোসিয়ারী ক্লাস্টারের উদ্যোক্তারা।

সমাপনী বক্তব্যে সভাপতি স্থানীয় উদ্যোক্তাদের আশ্বস্ত করে বলেন, গোবিন্দগঞ্জ হোসিয়ারী ক্লাস্টারের প্রবৃদ্ধি ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এমটিবি আগামীতেও তার সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।


--সংগৃহীত ছবি