Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৮ জুন ২০২৬ | ০৬:৫৩ অপরাহ্ন

১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রিকশা-অটোভ্যান চালকদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি:- ১৮ জুন ২০২৬

রাজশাহীতে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, অটো ও ভ্যান চালক দলের উদ্যোগে একটি র‍্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতাকর্মী ও চালকরা একটি বর্ণাঢ্য র‍্যালি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান। সেখানে তারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় সংগঠনের নেতারা বলেন, রিকশা, অটোরিকশা ও ভ্যান চালকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, হয়রানি বন্ধ, কর্মসংস্থানের নিরাপত্তা এবং জনবান্ধব পরিবহন নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন দাবিতে তাদের এই কর্মসূচি পালন করা হয়েছে।

পরে প্রতিনিধি দল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কার্যালয় এবং ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও স্মারকলিপি প্রদান করে। তারা চালকদের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রিকশা, অটোরিকশা ও ভ্যান চালকরা উপস্থিত ছিলেন। বক্তারা দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। 

১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রিকশা-অটোভ্যান চালকদের স্মারকলিপি প্রদান