
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সে সময় তার কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (২১ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন হুজরাপুর রেলবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন হুজরাপুর রেলবাগান ১ নম্বর ওয়ার্ডের মৃত আইয়েশ উদ্দিনের মেয়ে সেলিনা বেগম (৬৫) অভিযানকালে তার হেফাজত থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। জানা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান গ্রেফতারকৃত সেলিনা বেগম একজন একাধিক মামলার আসামি ও দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন। আরোও জানিয়েছে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।