Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২২ জুন ২০২৬ | ০৩:৫১ অপরাহ্ন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ২২ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সব সময় তৎপর রয়েছে।

সোমবার (২২ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে।

তিনি বলেন, সভা-সমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার।

এর মাধ্যমে গণতন্ত্র বিকশিত হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়ানো হয়ে থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।--সংগৃহীত ছবি