Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২২ জুন ২০২৬ | ০৯:২৭ অপরাহ্ন

ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২২ জুন ২০২৬

কক্সবাজারের উখিয়া যৌথবাহিনীর চেকপোস্টে ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোনকে আটক হয়েছে।

রোববার বিকেলে যৌথবাহিনীর চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বান্দরবানের আলীকদম উপজেলার পালংপাড়া এলাকার বাসিন্দা মো. মুফিজুল ইসলামের ছেলে মো. ইলিয়াস (২৪) এবং তার তিন বোন তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) ও সাকিলা আক্তার লাকি (১৯)।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ চার ভাই-বোন আটক হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।


কক্সবাজারের উখিয়া যৌথবাহিনীর চেকপোস্টে ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোনকে আটক হয়েছে।