Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২২ জুন ২০২৬ | ০৯:৩৬ অপরাহ্ন

রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে বাবা খুন

রাজশাহী প্রতিনিধি :- ২২ জুন ২০২৬

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন।সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর ২৬নং ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বাবার নাম রেজাইল করিম(৬০), তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন।এ ঘটনায় অভিযুক্ত নিহতের ছেলে রাকিবুল করিম (২৭) রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছেন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার(২২জুন) সকাল থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাগবিতণ্ডা চলছিল। তাদের কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে মুগুর দিয়ে তার বাবার মাথায় সজোরে কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল নিহত হন। এসময় অভিযুক্ত রাকিবুল করিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির এক পর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এসআইএল/বিবিএন

ছবি:- নিহত বাব রেজা্উল করিম ও তার ঘাতক ছেলে রাকিবুল করিম