Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:২২ পূর্বাহ্ন

এক কাতলের দাম ৫২ হাজার টাকা

অনলাইন ডেস্ক: ১৬ ফেব্রুয়ারি ২০২৪

পদ্মার হরিরামপুর অংশে ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতল ধরা পড়ছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলে বলরাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি বিক্রি করতে রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিলে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান মিয়া সম্রাট দুই হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া সম্রাট বলেন, সকালে সরাসরি জেলের কাছ থেকে দুই হাজার টাকা কেজি দরে মাছটি কিনে মোবাইলে যোগাযোগ করে ২ হাজার ১০০ টাকা কেজি দরে কুমারখালি হেলথকেয়ার কোম্পানির মালিকের বিক্রি করি। নদীর পানি কমায় মাঝে মাঝে বিশাল আকৃতির মাছ ধরা পড়ছে।


অচ / বি 

এক কাতলের দাম ৫২ হাজার টাকা