Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৮ জুন ২০২৬ | ০৩:৫৭ অপরাহ্ন

বোদায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৮ জুন ২০২৬

পঞ্চগড়ের বোদায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আবু কালাম (৩৮) নামে এক জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঝাঁকুয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু কালাম ঐ এলাকার মৃত ইলিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিন্ত্রীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন সকাল ৭টার দিকে গরুর জন্য ঘাস কাটতে যান আবু কালাম। ঘাস কাটার সময় বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ময়নুল ইসলাম ইউসিসি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, বজ্রপাতে এক যুবকের মৃত হওয়ার পর বোদা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি (অপমৃত্যু) ইউডি মামলা হয়েছে।

পঞ্চগড়ের বোদায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আবু কালাম (৩৮) নামে এক জনের মৃত্যু হয়েছে।