Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৮ জুন ২০২৬ | ১০:০১ অপরাহ্ন

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তৃতীয় রুয়েটের তুর্য্য , ৪৬তম বিসিএস-এ পেয়েছিলেন প্রশাসন ক্যাডার

রুয়েট প্রতিনিধি ২৮ জুন ২০২৬

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ জুন) প্রকাশিত ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৬ সিরিজের শিক্ষার্থী হাসান মাহমুদ তুর্য্য ৪৭তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এর আগে ৪৬তম বিসিএসেও তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। ধারাবাহিক এ সাফল্যের মাধ্যমে বিসিএসের উভয় পরীক্ষাতেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন রুয়েটের এই মেধাবী শিক্ষার্থী।

হাসান মাহমুদ তুর্য্য নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ, ময়মনসিংহ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

তুর্য্যের এ অসামান্য অর্জনে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।