Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৯ জুন ২০২৬ | ০১:০৭ অপরাহ্ন

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

অনলাইন ডেস্ক ২৯ জুন ২০২৬

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলু।

তিনি জানান, অসুস্থ হয়ে পড়ার পর কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। বর্তমানে তিনি মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ কিংবা বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যায়নি। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।--সংগৃহীত ছবি