Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ৩০ জুন ২০২৬ | ১১:১৮ পূর্বাহ্ন

নম্বর গোপন করেই চ্যাটিং ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক ৩০ জুন ২০২৬

পরিবার, বন্ধু কিংবা ব্যবসায়িক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে অনেক ব্যবহারকারী ব্যক্তিগত নিরাপত্তার কারণে নিজেদের ফোন নম্বর গোপন রাখতে চান। সেই চাহিদার কথা বিবেচনায় রেখে নতুন একটি সুবিধা আনছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি। সোমবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা ফোন নম্বরের পরিবর্তে একটি ইউজারনেম নাম ব্যবহার করতে পারবেন। ফলে অন্যদের সঙ্গে যোগাযোগের সময় ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করার প্রয়োজন হবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্রত্যেক ব্যবহারকারী নিজের পছন্দমতো একটি ইউজারনেম নাম নির্বাচন করতে পারবেন। এর মূল লক্ষ্য হলো, ফোন নম্বরের গোপনীয়তা আরও ভালোভাবে নিশ্চিত করা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সুবিধা চালু হলে বড় কোনো গ্রুপে হওয়া বা প্রথমবার কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানে ম্যাসেজ পাঠানোর সময় ব্যবহারকারীর ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে অন্যদের কাছে দৃশ্যমান হবে না।

মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের খুঁজে পাওয়ার জন্য কোনো বিশাল সাজেশণ লিস্ট বা স্বয়ংক্রিয় পরামর্শ ব্যবস্থা থাকবে না। ফলে কারও সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার সঠিক ইউজারনেম জানতে হবে।

অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো হোয়াটসঅ্যাপেরও বিপুলসংখ্যক ব্যবহারকারী রয়েছে। মেটার তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটির সক্রিয় ব্যবহারকারী তিনশ কোটিরও বেশি। তাই নতুন সুবিধাটি একসঙ্গে সবার জন্য চালু করা সম্ভব হবে না।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে বিশ্বজুড়ে ইউজারনেম সুবিধা চালু করা হবে। প্রতিটি দেশে ফিচারটি চালু হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, শুরুতে উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য এই সুবিধা চালু করা হবে। এ সুবিধা ব্যবহার করতে হলে তাদের মেটার অন্য  প্রতিষ্ঠান যেমন ফেসবুক বা ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থাকতে হবে।

সূত্র: এনডিটিভি

পরিবার, বন্ধু কিংবা ব্যবসায়িক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। --সংগৃহীত ছবি