Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ৩০ জুন ২০২৬ | ০৭:২২ অপরাহ্ন

এই হাত ধরবেন না’ পুলিশকে শাসালেন ইনু

নিজস্ব প্রতিবেদক:- ৩০ জুন ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে এজলাসকক্ষে তোলা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪২ মিনিটে হাজতখানা থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসে থাকা কাঠগড়ায় তোলা হয়।

এদিন হাসিমুখেই কাঠগড়ায় উঠতে দেখা যায় মানবতাবিরোধী অপরাধের এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে। তবে এজলাসে তোলার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাতে থাকেন তিনি।

ওই পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে ইনু বলে ওঠেন- ‘এই হাত ধরবেন না, ভদ্রতা শিখুন’। বেশ উত্তেজিত হয়েই এ কথা উচ্চারণ করেন জাসদের এই সভাপতি।

এদিকে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন।

--সংগৃহীত ছবি