Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০২ জুলাই ২০২৬ | ০৭:৪৩ অপরাহ্ন

শুধু প্রেমে নয়, কর্মক্ষেত্রেও ব্যর্থতাই শিক্ষা দিয়েছে জেনিফারকে

অনলাইন ডেস্ক ০২ জুলাই ২০২৬

প্রেম, বিয়ে, ভাঙা-গড়া জীবনেরই অংশ। তারকাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।

তবে জীবনের এই পর্যায়কে অনেক মানুষকেই পরিণত করে তোলে। এমনটাই বিশ্বাস হলিউডের গায়িকা জেনিফার লোপেজের।

অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্প্রতি ডিভোর্স হয়েছে জেনিফারের। সম্পর্ক ভাঙার সেই অভিজ্ঞতা জানালেন তিনি।

এই গায়িকা মনে করেন, জীবনের এই কঠিন সময়টায় নিজের সঙ্গে কাটানো উচিত। নিজেকে নানা প্রশ্ন করা উচিত।

কেন এমন হলো? কী করলে এই বিচ্ছেদ আটকানো যেত, এমন প্রশ্ন নিজেকেই করা উচিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার জীবনে অনেকটা পরিবর্তন হয়েছে গত কয়েকদিনে। তিনি বলেন, ‘আবেগ আর মানসিক দিক থেকে হৃদয় ভাঙার পর মনের বিকাশ ঘটেছে। তবে শুধু প্রেমের জন্য নয়, কর্মক্ষেত্রেও ব্যর্থতাই শিক্ষা দিয়েছে আমায়।’

জীবনে বহু মানুষ এসেছে জেনিফার। প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই কখনও কখনও মনে হয়েছে এটাই হয়তো পারফেক্ট তার জন্য। তবে সম্পর্ক না টিকলেও, মন ভাঙাকে জীবনের পরাজয় বলে মনে করতে নারাজ জেনিফার। 

--সংগৃহীত ছবি