Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৩ জুলাই ২০২৬ | ০৮:৫১ অপরাহ্ন

ঢাকা টিএসসিতে ১৭১ তম ঐতিহাসিক মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার ০৩ জুলাই ২০২৬

৩০ শে জুন ১৮৫৫ সালের এই দিনে সিদু, কানু, ও ভৈরব মুর্মুর নেতৃত্বে সাঁওতাল জনগণ ব্রিটিশ শাসন ও জমিদারিশোষণের বিরুদ্ধে হুল(বিদ্রোহ) ঘোষণা । উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে ১৭১ তম ঐতিহাসিক মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন থেকে শোভাযাত্রাটি আরাম্ভ হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসি মিলনায়তনে এসে শেষ হয়েছে।


বিকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু  মুরমু । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডুর সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বদন মুরমু। আরোও বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারি বিজন কান্তি সরকার,বাংলাদেশ জাতীয় সংসদ মহিলা আসনের মিসেস আন্না  মিঞ্জ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের রাজশাহী মহানগর কমিটির সভাপতি সুমি মুর্মুসহ অন্যরা। 


ঢাকা টিএসসিতে ১৭১ তম ঐতিহাসিক মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন ।ছবি-- বিজয় বাংলা