Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:২২ পূর্বাহ্ন

নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলি ॥ বাংলাদেশি যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৪

নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত যুবক জাহাঙ্গীর আলম (২৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কলনি পাড়া এলাকার আ. কুদ্দুসের ছেলে। আহত জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলি তার হাতে লাগে। পরে তাকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত যুবক এখন রাজশাহীতে ভর্তি আছেন। আমরা খবর নিচ্ছি। বিস্তারিত পরে জানাচ্ছি।

গত ২২ জানুয়ারি যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হন। এ ঘটনায় বিএসএসফ দুঃখ প্রকাশ করে। এর এক মাস না পেরুতেই ফের সীমান্তে গুলি চালালো বিএসএফ।

বিবিএন/১৭ ফেব্রুয়ারি/এসডি

নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলি ॥ বাংলাদেশি যুবক আহত