Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৬ জুলাই ২০২৬ | ০৩:০৩ অপরাহ্ন

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত

অনলাইন ডেস্ক ০৬ জুলাই ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূজগাং ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত হয়েছেন।--সংগৃহীত ছবি