Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৯ জুলাই ২০২৬ | ০২:২৮ অপরাহ্ন

কক্সবাজার আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল ফেনী থেকে গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৯ জুলাই ২০২৬

কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী (৩৫) হত্যা মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামি রবিউল হাসানকে (২৮) ফেনী জেলার মহিপাল থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-৭।

বিজয় বাংলা নিউজকে র‌্যাব জানায়, ৭ জুলাই সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার পাহাড়তলী মৌলভীপাড়া এলাকার আলী নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পরপরই জড়িত অপরাধীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আলীর ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-১৫, কক্সবাজার এবং র‌্যাব-৭, চট্টগ্রাম ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

মামলার তদন্ত এবং গোপন সংবাদে র‌্যাব-১৫ এর সদর কোম্পানি এবং র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল জানতে পারে প্রধান আসামি ফেনী এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮ জুলাই রাত সাড়ে ১১টায় ফেনী জেলার সদর থানাধীন মহিপাল বাস কাউন্টার এলাকায় এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে প্রধান আসামি রবিউলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার রবিউল কক্সবাজার দক্ষিণ পাহাড়তলী মৌলভীপাড়া এলাকার নজির আহমদ নজিরার ছেলে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রবিউল উক্ত হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।



কক্সবাজার আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল ফেনী থেকে গ্রেফতার