Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১০ জুলাই ২০২৬ | ০৩:৫০ অপরাহ্ন

জমঈয়তে আহলে হাদীসের মহানগরীর সভাপতি প্রফেসর ইফতিখার ও সাঃ সম্পাদক ড. আব্দুর রশিদ নির্বাচিত

আবুল কালাম আজাদ ১০ জুলাই ২০২৬

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের রাজশাহী মহানগরীর ত্রিবার্ষিক কাউন্সিল বৃহশ্পতিবা( ৯ জুলাই) বিকেলে, নগরীর রাণীবাজার কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড ইফতিখারুল আলম মাসউদ কে সভাপতি ও রাজশাহী কলেজের অধ্যাপক ড মো. আব্দুর রশিদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের রাজশাহী মহানগরীর ৩৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কাউন্সিল অনুষ্ঠানে

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক। 

এছাড়া, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন, কেন্দ্রীয় জমঈয়তের সহ সভাপতি প্রফেসর ড ওসমান গণি ও প্রফেসর ড ইফতিখারুল আলম মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ড. মোযাফফর বিন মুহসিন ও শায়খ আব্দুল মাতীন, কেন্দ্রীয় পরিকল্পন ও উন্নয়ন সম্পাদক প্রফেসর ড মতিউর রহমান, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. সুলতান আহমেদ, জমঈয়ত শুব্বানের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শায়খ তানযীল আহমাদ প্রমূখ। 

বক্তাগণ বলেন, বাংলাদেশসহ সারা মুসলিম বিশ্ব জুড়ে চলা চরম বিপর্যয়ের প্রধান কারণ কুরআন ও সুন্নাহার পথ থেকে মুসলিমদের সরে আসা। সকল মতবাদ ত্যাগ করে কুরআন ও সহীহ সুন্নাহকে ধারণ করতে পারলেই কেবল মুসলিমদের গৌরবোজ্জ্বল অতীত ফেরানো সম্ভব।


জমঈয়তে আহলে হাদীসের মহানগরীর সভাপতি প্রফেসর ইফতিখার ও সাঃ সম্পাদক ড. আব্দুর রশিদ নির্বাচিত