Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১১ জুলাই ২০২৬ | ০২:৪৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় দেখা মিলেছ কুমিরের, প্রশাষনের সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি:- ১১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীর নয়াগোলা ঘাট এলাকায় একটি বড় কুমির দেখা গেছে বলে স্থানীয় সূত্রের দাবি । এ খবর ছড়িয়ে পড়ার পর নদী-সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষ, জেলে ও নৌচালকদের মধ্যে আতংকের সৃস্টি হয়েছে।

এদিকে স্থানীয় প্রশাষন সতর্ক করেছেন, অপ্রয়োজনীয় ভাবে নদীতে না নামতে এবং গোসল বা সাঁতার কাটার আগে আশপাশের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে। একই সঙ্গে শিশুদের একা নদীর তীরে যেতে না দেওয়া, জেলে ও নৌ চালকদের সতর্কতার সঙ্গে চলাচল করাতে বলা হয়েছে।

এছাড়া যদি কেউ কুমির দেখতে পান, তাহলে নিরাপদ দূরত্ব বজায় রেখে অবিলম্বে স্থানীয় প্রশাসন বা বন বিভাগকে জানাতে অনুরোধ করা হয়েছে। কোনো অবস্থাতেই কুমিরের কাছে যাওয়ার বা তাকে বিরক্ত করার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাষন। 


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীর নয়াগোলা ঘাট এলাকায় একটি বড় কুমির দেখা গেছে বলে স্থানীয় সূত্রের দাবি ।