Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১২ জুলাই ২০২৬ | ০২:০১ অপরাহ্ন

বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি:- ১২ জুলাই ২০২৬

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি) এর ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার, রাজশাহী সেনানিবাস , ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবির , এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের আমন্ত্রণে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় রাজশাহী ক্যান্টনমেন্টের ডেপুটি কমান্ড্যান্টের দপ্তরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত মতবিনিময় করেন তাঁরা।

সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী সেনানিবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি