Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৫ জুলাই ২০২৬ | ০৯:৫৩ অপরাহ্ন

জেলের জালে উঠে আসলো বোমা

রাজশাহী প্রতিনিধি:- ১৫ জুলাই ২০২৬

রাজশাহীর চারঘাটে জেলের জালে উঠে আসলো বোমা। সংবাদ পেয়ে চারঘাট থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে বোম ডিসপোজাল ইউনিট কে জানালে তাঁরা এসে সেটি নিস্কৃয় করে।

বুধবার (১৬ জুলাই)ঘটনাটি ঘটেছে উপজেলার চারঘাট ইউনিয়নের রাওথা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান রাওথা এলাকার সাইদার রহমান নামের এক জেলে। নদী থেকে জাল তোলার সময় মাছের পরিবর্তে ভারী একটি বস্তু উঠে আসে। বস্তুটি মুল্যবান কিছু হবে ধারনা করে সেটি তিনি বাড়িতে নিয়ে যান। বাড়িতে এনে বস্তুটি পরিষ্কার করার সময় তাঁর ছেলে সাব্বির রহমানের সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমটি নিজেদের হেফাজতে নেন।

ঝুঁকি এড়াতে সেটি পানিভর্তি একটি বালতিতে সংরক্ষণ করে বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেয়া হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে বিস্ফোরণের মাধ্যমে তা নিস্কৃয় করেন।

জেলে সাইদার রহমান বলেন, জাল তোলার পর দেখি ভারী লোহার মতো একটি বস্তু।প্রথমে ভেবেছিলাম নদীতে পাওয়া কোনো গুপ্তধন। পরে ছেলের সন্দেহ হলে পুলিশকে খবর দিই। পরে বোম ডিসপোজাল টিম এসে এটি নিস্কৃয় করে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমটি উদ্ধার করে নিরাপদে রাখে এবং বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে সেটি নিস্কৃয় করে।


রাজশাহীর চারঘাটে জেলের জালে উঠে আসলো বোমা। --সংগৃহীত ছবি