Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২১ জুলাই ২০২৬ | ০৮:৩৮ অপরাহ্ন

বিছানায় পড়ে ছিল দম্পতির মরদেহ

নিজস্ব প্রতিনিধি:- ২১ জুলাই ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলায় ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রাম ঘটনাটি ঘটে।খবর পেয়ে বাঘা থানা পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

মৃতরা হলেন আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে পরিবারের সদস্যরা মনিরুল ইসলাম ও তার স্ত্রীকে ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সন্দেহ হওয়ায় পাশের একটি কক্ষের তালা ভেঙে ঘরটিতে ঢুকে বিছানায় তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বাড়ির সামনে ভিড় করেন স্থানীয়রা।

বাঘা থানার ওসি মো. সেরাজুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যায়নি। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


রাজশাহীর বাঘা উপজেলায় ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।