Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২২ জুলাই ২০২৬ | ০৬:১৩ অপরাহ্ন

নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২২ জুলাই ২০২৬

নওগাঁর নিয়ামতপুর থানার  মাদক বিরোধী অভিযানে ২০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।  মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাংশৈল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন  ব্যারিস্টার বাসকি(২৬)। বাবার নাম  মৃত হাকিম বাসকি। বাড়ি উপজেলার সাংশৈল গ্রামে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার ওসির নেতৃত্বে সাংশৈল  এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম   বলেন, আটককৃত বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ২০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।