Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৩ জুলাই ২০২৬ | ০১:২৫ অপরাহ্ন

আড়ং প্রোডাকশন সেন্টারে চাকরি

অনলাইন ডেস্ক ২৩ জুলাই ২০২৬

আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটির প্রোডাকশন সেন্টারে অ্যাসোসিয়েট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার

বিভাগ: টেক্সটাইল, আড়ং প্রোডাকশন সেন্টার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস টেকনোলজি অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সুতা, ফেব্রিক, উইভিং/নিটিং, ডাইং ও ফিনিশিং প্রক্রিয়া এবং গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে জ্ঞান। 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: নরসিংদী

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০১ আগস্ট ২০২৬

আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। --সংগৃহীত ছবি