Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৭ জুলাই ২০২৬ | ০২:২৫ অপরাহ্ন

স্মার্টফোন ব্যবহার করেন না ক্রিস্টোফার নোলান, নেই ইমেইলও

অনলাইন ডেস্ক ২৭ জুলাই ২০২৬

বর্তমান যুগে যেখানে স্মার্টফোন মানুষের নিত্যদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, সেখানে পুরোপুরি বিপরীত স্রোতে হাঁটছেন হলিউডের খ্যাতনামা পরিচালক ক্রিস্টোফার নোলান। সম্প্রতি এই অস্কারজয়ী নির্মাতা জানান, তার নিজের কোনো স্মার্টফোন নেই, এমনকি তিনি কোনো ইমেইল ধারণ বা ব্যবহারও করেন না। 

সম্প্রতি ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’- নামের একটি টেলিভিশন অনুষ্ঠানের অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নোলান। সেখানেই এই অজানা কথাটি জানান তিনি। 

অনুষ্ঠানে সঞ্চালক জিমি ফ্যালন নোলানকে নিয়ে প্রচলিত একটি তথ্য পড়ে শোনান—‘ক্রিস্টোফার নোলানের সিনেমার সেটে কোনো মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। পাশাপাশি নোলানের নিজের কোনো স্মার্টফোন বা ইমেইল ঠিকানা নেই।’ এটি সত্যি কি না জানতে চাইলে নোলান সংক্ষেপে উত্তর দেন, ‘একদম সত্যি। জানি, বিষয়টা বেশ আশ্চর্যজনক।’

ইমেইল কিংবা খুদে বার্তা ছাড়া কীভাবে ‘দ্য ওডিসি’র মতো বিশাল ক্যানভাসের ছবি পরিচালনা করেন— এমন প্রশ্নের জবাবে নোলান জানান, শুটিংয়ের সময়ে সব সময়ই তার চারপাশে একঝাঁক সহযোগী থাকেন। তারা প্রয়োজনীয় সব তথ্য তার কাছে পৌঁছে দেন। ফলে ডিজিটাল যোগাযোগ মাধ্যম ছাড়াই কাজ চালিয়ে নেওয়া তার জন্য মোটেও কঠিন হয় না।

তবে স্মার্টফোন ব্যবহার না করার মূল কারণ হিসেবে আসক্তির ভয়ের কথা জানান এই গুণী নির্মাতা। নোলান জানান, ভ্রমণের সময় যোগাযোগের জন্য তিনি শুধু একটি পুরনো মডেলের ফ্লিপ ফোন বা ‘ডাম ফোন’ ব্যবহার করেন। 

তার কথায়, স্মার্টফোন থাকলে তিনি হয়তো এতে ভীষণভাবে আসক্ত হয়ে পড়তেন। এর ফলে কাজের ফাঁকে নতুন সিনেমার আইডিয়া নিয়ে নিভৃতে চিন্তা করার যে সময়টুকু তিনি পান, তা হারিয়ে যেত। মূলত নিজের ভাবনার জগৎকে ডিজিটাল ডিভাইসের দখল থেকে মুক্ত রাখতেই এমন জীবনধারা বেছে নিয়েছেন তিনি।

--সংগৃহীত ছবি