Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৭ জুলাই ২০২৬ | ০৮:৫৬ অপরাহ্ন

রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপাচার্যের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। রুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাঈদুল ইসলাম, আইপিই বিভাগের অধ্যাপক ড. শাহেদ মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. রাফিউল ইসলাম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক উৎস দাস, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক মো. রইসুল আজম রুকু এবং ইউআরপি বিভাগের প্রভাষক জুনাইদ ইমাম আদিব।

ছবি - রুয়েট প্রতিনিধি