Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ৩০ জুলাই ২০২৬ | ০৭:১৮ অপরাহ্ন

এমপি আন্না মিন্জের সঙ্গে নারী ও শিশু কল্যাণ সংস্থা ও শিশু প্রভাত বিদ্যানিকেতনের প্রতিনিধিদের সাক্ষাৎ

জেসিকা শেখ : ৩০ জুলাই ২০২৬

রাজশাহীতে সংসদ সদস্য আন্না মিন্জের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারী ও শিশু কল্যাণ সংস্থা ও শিশু প্রভাত বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিনিধিরা। এ সময় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

সাক্ষাৎ অনুষ্ঠানে নারী ও শিশু কল্যাণ সংস্থার পক্ষ থেকে সংসদ সদস্য  আন্না মিন্জকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সংস্থার পক্ষ থেকে তাঁকে ঐতিহ্যবাহী নকশীকাঁথা উপহার দেওয়া হয়। আদিবাসী নারীদের নিজ হাতে তৈরি নকশীকাঁথাটি সংসদ সদস্যের হাতে তুলে দেন নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক ও শিশু প্রভাত বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সুমী মুর্মু।


অনুষ্ঠানে নারী ও শিশু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শীলা মুর্মু, কোষাধ্যক্ষ শিউলী বাস্কীসহ শিশু প্রভাত বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় নারী ও শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক উদ্যোগের বিষয় উঠে আসে। সংশ্লিষ্টরা এসব ক্ষেত্রে ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় করেন।

এ সময় সংসদ সদস্য আন্না মিন্জ নারী ও শিশুদের কল্যাণ এবং শিক্ষার প্রসারে নারী ও শিশু কল্যাণ সংস্থা ও শিশু প্রভাত বিদ্যানিকেতনের কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ছবি - বিজয় বাংলা