Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ৩১ জুলাই ২০২৬ | ০১:০৫ অপরাহ্ন

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবত উদ্দার একজন

প্রতিনিধি বদলগাছী (নওগাঁ): ৩১ জুলাই ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলায় এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বেঁধে, কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বদলগাছী সদর ইউনিয়নের মাতাজি রোড এলাকার নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মর্তুজা (৪৫), বদলগাছী সদর ইউনিয়নের বদলগাছী হাড়িপাড়ার গ্রামের মৃত আবুল কাশেম ছেলে।

 দুর্বৃত্তরা তাকে হাত-পা ও মুখ বেঁধে, কোমরে পাঁচটি ইট বেঁধে পাশের একটি ক্যানেলে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।


পাশেই থাকা একটি ওয়েল্ডিং দোকানের মালিক রুবেল আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আলো ফেললে ক্যানেলের মধ্যে মর্তুজাকে দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে মর্তুজাকে পানি থেকে উদ্ধার করেন। পরে ঘটনা স্থলের পাশে থাকা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে তিনি জীবিত রয়েছেন।

খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

এ ব্যপারে বদলগাছী থানার ওসি রুহুল আমিন বলেন, এ ব্যপারে তদন্ত চলমান রয়েছে। এখনো কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নওগাঁর বদলগাছী উপজেলায় এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বেঁধে, কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।